wbb logo
 
Information Center
 
২৪ ঘণ্টা সিগারেট বিক্রি বন্ধ

বার্তা২৪ ডেস্ক

 

দুবাই, ১ জুন: বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে পুরো দেশে ২৪ ঘণ্টা সিগারেট বিক্রি নিষিদ্ধ করেছিলো দুবাই।

 

এসময় দেশটির প্রায় ৩০০ তামাকের দোকান, মার্কেট ও পেট্রল পাম্পগুলোতে সারাদিনের জন্য সিগারেট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছিলো।

 

ধুমপানের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছিলো বলে জানানো হয়।

 

এ বিষয়ে দুবাই মিউনিসিপালিটির গণস্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগের প্রধান রিধা সালামান বলেন, ‘ধুমপানের ফলে যে প্রতিবছর লাখ লাখ মানুষ মারা যায় এবং এটিযে জনস্বাস্থের জন্য ক্ষতিকর, এই সচেতনতা তৈরির জন্যই সরকার বিশ্ব তামাক মুক্ত দিবসকে স্মরণীয় করতে এই উদ্দোগ নিয়েছিলো।’  

 

বার্তা২৪ ডটনেট/এসএম 

Search
Notice Board
Site Map | Terms & Condition | Contact Us Designed & Developed By Infobase Ltd.