ধানমন্ডি লেক পার্কে ঘুরতে আসা মানুষের দ্বারা যত্রতত্র প্লাাস্টিকের বোতলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য ও ব্যবহৃত পন্যসামগ্রীর প্যাকেট, ময়লা-আবর্জনা ফেলার কারণে লেকের পানি দূষিত হচ্ছে এবং তলানীতে জমে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি করছে। এছাড়া ভূগর্ভস্থ পানি রিচার্জও বাধাগ্রস্থ করছে। পানি সঙ্কট মোকাবেলায় পানির উৎস নষ্ট করা থেকে বিরত থাকা জরুরী। সাম্প্রতিক সময়ে ধানমিন্ড লেকে ময়লা ফেলার জন্য পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। লেকের পানি দূষণের হাত রা করতে ময়লা-আবর্জনা ফেলা হলে তে ডাস্টবিন ব্যবহার করতে হবে। জনসাধারণের মাঝে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লে ডাব্লিউবিবি ট্রাস্ট এর আয়োজনে তিনদিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এর ৭ ফেব্রুয়ারি ছিল শেষ দিন। বিকাল ৩.৩০ টায় ধানমন্ডি লেক এ পরিচালিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এর পরিচালক গাউস পিয়ারী ও নীতি বিশ্লেষক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। আয়োজকরা পর্যবেণের মাধ্যমে সংগৃহীত আবর্জনার মধ্যে ৫০ শতাংশ পলিথিন, ২০ শতাংশ প্লাস্টিকের চায়ের কাপ এবং অন্যান্য পাস্টিক জাতীয় আবর্জনার পরিমাণ ৩০ শতাংশ বলে উল্লেখ করেন। যা লেকের তলানীতে গিয়ে জমছে। এভাবে চলতে থাকলে পানির গুনগত মান নষ্ট হওয়া থেকে শুরু করে পানি রিচার্জ বাধাগ্রস্থ করবে। তাই অবিলম্বে ধানমন্ডি লেক পার্কে আসা মানুষদের ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলতে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। Search
Notice Board
News & Articles
Send to a friend
Print this page 